ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মহাসড়কে ৪ ডাকাত অস্ত্রসহ আটক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি যাত্রীবাহী বাস ও পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন।


রবিবার (২১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দৈনিক অধিকারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিডষ্টোর ও খীরু নদী ব্রিজের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আ. হেকিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই জেলার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৩২), হাফিজ উদ্দিনের ছেলে আতাউর উদ্দিন (৩৩) ও মজিবরের ছেলে রুবেল (৩৫)।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দৈনিক অধিকারকে জানান, টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল একটি যাত্রীবাহী বাস ও পিকআপসহ দুইটি গাড়ি পালিয়ে যাবার চেষ্টাকালে মহাসড়ক ব্যারিকেড দিয়ে ৪ ডাকাতকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑